
চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার (৮ জুন) গভীর রাতে উপজেলার চেড়িয়ারা পাটোয়ারী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবু ইউছুফ ওই এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময়ে মায়ের সাথে খারাপ আচরণ করে আসছিলেন ছেলে আবু ইউছুফ পাটোয়ারী।
পরবর্তীতে বোন রোকেয়া বেগম ৮ জুন অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে একটি মামলা রুজু করেন।
ওই মামলার ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ চেড়িয়ারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলেকে আটক করেন।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের পর মঙ্গলবার (৯ জুন) আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায়।
টিআর
- ১মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ২রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৩চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৬সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৮আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৯রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১০দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ১০জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী





পাঠকের মতামত