জেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫ ২:১৮ পিএম

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যক্রম স্থবির হয়ে পড়ায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। চাঁদপুর জেলার সবচেয়ে প্রাচীন ও প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরান বাজার ট্রাক রোডে অবস্থিত এ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির নিজস্ব ভবন থেকেই পরিচালিত হয় এর কার্যক্রম।

বর্তমানে নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন বা সমস্যা সমাধানে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় হতাশ স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ী মহলের অভিযোগ, ঘুরে ফিরে একই ব্যক্তিরা বছরের পর বছর চেম্বারের নেতৃত্বে থাকায় প্রতিষ্ঠানটি ব্যবসায়ী-বান্ধব হয়ে উঠেনি, ফলে চেম্বার তার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের উন্নয়ন, বাজার স্থিতিশীলতা রক্ষা ও আমদানি-রপ্তানি খাতের সম্প্রসারণ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে।

চেম্বারের সদস্যরা মনে করেন, নতুন নেতৃত্ব ও স্বচ্ছ ব্যবস্থাপনা না এলে চাঁদপুরের ব্যবসায়িক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। ব্যবসা-বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে একটি গতিশীল ও কার্যকর চেম্বার এখন সময়ের দাবি।

চেম্বার সদস্য আলমগীর হোসেন পাটোয়ারী বলেন, চেম্বার অব কমার্স এখন কিছু মানুষের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বছরে কয়েকটি সভা-মিটিং করে দায়িত্ব শেষ করে দেওয়া হয়। ব্যবসায়ীদের বাস্তব সমস্যার দিকে কারও নজর নেই। যদিও এখন নতুন কমিটির জন্য নির্বাচনমুখী হচ্ছে। হয়তো নতুন কমিটির মাধ্যমে চাঁদপুর চেম্বার অব কমার্সের কার্যক্রম গতিশীল হবে।

ব্যবসায়ীদের একটি অংশের দাবি, দীর্ঘদিন ধরে চলা নেতৃত্বের টানাপোড়েনে চেম্বারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বিগত টানা এক যুগেরও বেশি সময় ধরে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হলেও সফল হচ্ছে না।

বর্তমানে চাঁদপুর চেম্বার অব কমার্সের ২০২৪-২৫ পরিচালনা পর্ষদের মেয়াদও শেষ পর্যায়ে। এ কমিটিতে দীর্ঘ বছর ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাহাঙ্গীর আখন্দ সেলিম। যদিও এর মধ্যে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় সভাপতি ছিলেন। গত দুই বছরের বেশি সময় ধরে চেম্বারের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম অসুস্থ রয়েছেন। বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন সুভাষ চন্দ্র রায়।

এদিকে গত ৫ আগস্ট সরকার পতনের পর আরও ধস নামে চেম্বারের কার্যক্রমে। যেখানে আগে সদস্য সংখ্যা ছিল ৪ শতাধিক, সেখানে এখন ২৫৮ জন সদস্য আছেন। অধিকাংশ ব্যবসায়ী সদস্য পদ থেকে গুটিয়ে নিয়েছেন।

চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ বলেন, ব্যবসায়ীদের সংগঠন হচ্ছে চেম্বার অব কমার্স। ব্যবসায়ীরা ভালো থাকলে চাঁদপুর চেম্বার অব কমার্সের কার্যক্রম ভালো থাকে। গত ৫ আগস্টের পর থেকে সবকিছুতে টানাপোড়েন শুরু হয়েছে। ব্যবসায়িক মন্দার কারণে সাংগঠনিক কাঠামোও ঝিমিয়ে পড়েছে। তবে আমাদের কমিটি নিয়ে কোনো সমস্যা তৈরি হয়নি।

সদস্য সংখ্যা কমার প্রসঙ্গে তিনি বলেন, সরকার চেম্বার সদস্যদের ফি কয়েক গুণ বাড়িয়েছে। যে কারণে পুরোনো সদস্যরা নতুন করে নবায়ন করছেন না এবং নতুন কেউ সদস্য হচ্ছেন না। আমরা ফি কমানোর জন্য ইতোমধ্যে দাবি জানিয়েছি। মফস্বল পর্যায়ের চেম্বারগুলো টিকিয়ে রাখতে এ বিষয়টি দেখতে হবে। তখন আমাদের কার্যক্রম প্রসারিত হবে।

চাঁদপুর চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, আমরা এখন পুরোপুরি নির্বাচনমুখী। আগে কী হয়েছে, সেটি নাই বললাম। সামনে কমিটি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম নিয়ে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...