
সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী।
এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২নং গেটের সামনে চা দোকানিকে গুলি করার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম শাহীন চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলাম শাহীনের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে তিনি ছুটে দৌড় দিলে তৈয়ব নামের একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
বিএইচ
- ১পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ২শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৩রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৪বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ৭বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৮চীনের অর্থনীতিকে বদলে দেওয়া সাবেক প্রধানমন্ত্রী ঝুর মৃত্যু
- ৯বিশ্ববিদ্যালয় ও হলের নামে ফেসবুক পেজ খুলে ‘গুপ্ত’ রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ
- ১০ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭২৩
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ৪ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা
- ৫প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৬চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৭বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৮গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৯ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ১০চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী





পাঠকের মতামত