প্রকাশিত: অক্টোবর ২, ২০২১ ৩:১৬ পিএম

গেল এক সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে চাল, ময়দা ও তেলের দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে মশুর ডাল, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হলুদ, মুরগিসহ বিভিন্ন মসলার দাম। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যাম বাজার, কচুক্ষেত বাজার, মৌলভী বাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

প্রতিষ্ঠানিটির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সরু চালের (মিনিকেট, নাজির) দাম বেড়েছে ১ দশমিক ৬৭ শতাংশ। এর ফলে এখন প্রতিকেজি মিনিকেট ও নাজির চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৭ টাকা। সরু চালের পাশাপাশি মাঝারি মানের বা পাইজাম ও লতা চালের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৯১ শতাংশ বেড়ে প্রতিকেজি পাইজাম ও লতা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকায়।

গত এক সপ্তাহে সব থেকে বেশি বেড়েছে খোলা ময়দার দাম। এক সপ্তাহে ১৬ শতাংশ বেড়ে প্রতিকেজি খোলা ময়দা এখন ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার এ তালিকায় রয়েছে প্যাকেট ময়দাও। ১ দশমিক শূন্য ৬ শতাংশ বেড়ে প্যাকেট ময়দার কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। তবে কিছুটা কমেছে প্যাকেট আটার দাম। ১ দশমিক ৩৩ শতাংশ কমে প্যাকেট আটার কেজি বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৪০ টাকায়।

টিসিবি সূত্রে জানা যায়, গেল এক সপ্তাহে লুজ ও বোতলের সব ধরনের সয়াবিন তেল এবং পাম অয়েলের দাম বেড়েছে। লুজ সয়াবিন তেলের দাম দশমিক ৩৮ শতাংশ বেড়ে লিটার বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৬ টাকার মধ্যে। বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম ১ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৬৮০ থেকে ৭২০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম সপ্তাহের ব্যবধানে বেড়েছে ৩ দশমিক ৪৫ শতাংশ। ফলে বোতলের এক লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। লুজ পাম অয়েলের দাম ২ দশমিক ৮২ শতাংশ বেড়ে প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে। আর পাম সুপারের দাম গত এক সপ্তাহে বেড়েছে ৩ দশমিক ১৪ শতাংশ। এতে প্রতি লিটার সুপার পাম এখন বিক্রি হচ্ছে ১২৮ থেকে ১৩৫ টাকায়।

তেলের পাশাপাশি গত এক সপ্তাহে মশুর ডাল এবং দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। মাঝারি দানার মশুর ডালের দাম ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকার মধ্যে। দেশি পেঁয়াজের দাম ৯ দশমিক ২০ শতাংশ বেড়ে কেজি ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর আমদানি করা পেঁয়াজের দাম ১২ দশমিক ৮২ শতাংশ বেড়ে কেজি ৪০ দশমিক ৪৮ টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছে টিসিবি।

শেয়ার

পাঠকের মতামত

স্বরাষ্ট্রমন্ত্রী ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমুদ্রসম্পদ এবং সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ বিপুল পরিমাণ রাজস্ব ...

অস্ট্রেলিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও গবেষণা সহযোগিতা আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিকভাবে ...

সেমিনারে বিশেষজ্ঞদের তাগিদ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকেন্দ্রীভূত সৌরবিদ্যুতের বিকল্প নেই

সরকার দেশের জ্বালানি খাতে একটি কার্যকর ‘এনার্জি মিক্স’ করতে চায়: তিতুমীর অকার্যকর ৪৫% সোলার ও ...