
বাংলাদেশ অধিক হারে চীনা বিনিয়োগ বিকাশের লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (১৩ জুন) বিডার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে বিডার পক্ষে নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী ও বিসিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা সমঝোতা স্মারকে সই করেন। স্মারক সই অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিডা জানায়, এ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বাংলাদেশে চীনা বিনিয়োগ প্রসারের জন্য বিডা ও বিসিসিসিআই সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। বিসিসিসিআই ও বিডা যৌথভাবে পরামর্শ সভা, বিনিয়োগ সংলাপ, সম্মেলন, সেমিনার, গোলটেবিল বৈঠক, ফোকাস গ্রুপ আলোচনা ও প্রদর্শনীর আয়োজন করবে। এ ছাড়া অধিক হারে বেসরকারি খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির জন্য বিসিসিসিআই ও বিডা যৌথভাবে প্রাসঙ্গিক বিষয় নিয়ে গবেষণা ও পরামর্শ দেবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বিডা ও বিসিসিসিআই ইতোমধ্যে বেসরকারি খাতের চীনা বিনিয়োগের সুবিধার্থে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে। সরকারিভাবে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার, আমাদের অনেক সরকারি প্রকল্পে চীন সরাসরি কাজ করে আসছে। চীন থেকে আমাদের সরকারি অনেক বিনিয়োগ এলেও সেই তুলনায় বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম। চীনা বিনিয়োগকারীরা এখন বহির্বিশ্বে অনেক বেশি বিনিয়োগ করছে। সেই সুযোগ আমাদেরও নিতে হবে। এজন্য বেসরকারি খাতে অধিক হারে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য বিডা ও বিসিসিসিআইকে একযোগে কাজ করে যেতে হবে।
তিনি বলেন, বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে হবে। এক যুগ আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। সম্ভাবনাময় বাংলাদেশকে বহির্বিশ্বে ব্র্যান্ড বাংলাদেশের মাধ্যমে পরিচয় করিয়ে দিতে হবে। আমাদের অর্থনীতিতে প্রায় ৭৯ শতাংশ বেসরকারি খাতের অবদান। তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি খাতে অধিকহারে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব বাণিজ্যের প্রায় ১৮ দশমিক ৬ শতাংশ এবং বিনিয়োগের প্রায় ১৫ শতাংশ চীন নিয়ন্ত্রণ করে থাকে। শুধু বিডার মাধ্যমেই চলতি অর্থবছরে রেজিস্ট্রিকৃত প্রস্তাবিত চীনা বিনিয়োগের পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার। এর পরিমাণ আগামী বছরগুলোতে আরও বাড়বে।
বিসিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি আনন্দঘন দিন, আজ সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে আমরা একে অপরের বিনিয়োগ বিকাশের অংশীদার হয়েছি। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বেসরকারি খাতে আরও বেশি চীনা বিনিয়োগ সম্ভব হবে।
অনুষ্ঠানের শুরুতে বিডার পরিচালক মো. শাহ আলমের উপস্থাপনায় নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এ সময়ে চীন–বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগের বর্তমান তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে আসা গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় বিসিসিসিআইয়ের সভাপতি গাজী গোলাম মরতুজা, সিনিয়র সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সুলতান উদ্দিন ইকবালসহ বিসিসিসিআই ও বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিপি/ আইএইচ
- ১ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’
- ২কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ৩সারে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স : কৃষি সচিব
- ৪সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় স্থানীয় উদ্যোগ জোরদারের আহ্বান
- ৫সংসদে আসছে ১০ বছরের জ্বালানি পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৬সিটিজেনস ব্যাংকের সঙ্গে নেক পে’র চুক্তি সই
- ৭বিকাশে মুহূর্তেই আইডিএলসিতে এফডিআর খোলার সুবিধা
- ৮ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প
- ৯কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ১০খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুড়িগ্রাম জেলা বিএনপির দোয়া মাহফিল
- ১চাঁদপুরে পিতার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন
- ২বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৩প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৪পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৫শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৮সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৯ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেফতার
- ১০চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন





পাঠকের মতামত