প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ ১২:২১ পিএম , আপডেট: এপ্রিল ১, ২০২২ ১২:২১ পিএম
ইজিবাইক রাস্তার পাশে চালু রেখে পাশে কোথাও যান ইজিবাইক চালক। পাশেই কয়েকটি শিশু খেলা করছিল। তারা হঠাৎ ইজিবাইকে উঠে বসে। পিকআপ ধরলে ইজিবাইক চলতে শুরু করে।
এ সময় বসে থাকা ব্যাটারিচালিত ইজিবাইক গায়ে উঠে পড়ে বুলু খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত পৌনে ৮টার দিকে শহরতলির দৌলতদিয়াড়ে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুলু খাতুন শহরতলির দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার রাতে নিজ ঘরের সামনে চেয়ারে বসা ছিলেন বৃদ্ধা বুলু খাতুন। এ সময় এক প্রতিবেশী তার ইজিবাইক রাস্তার পাশে চালু রেখে পাশে কোথাও যান। পাশেই কয়েকটি শিশু খেলা করছিল।
তারা হঠাৎ ইজিবাইকে উঠে বসে। পিকআপ ধরলে ইজিবাইক চলতে শুরু করে। এ সময় বসে থাকা অসুস্থ বৃদ্ধা বুলু খাতুনের গায়ে উঠে পড়ে। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন তিনি। আর শিশুরা পাকা রাস্তার ওপর গিয়ে পড়ে আহত হয়।
পরে স্থানীয়রা বুলু খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে বৃদ্ধাকে নিয়ে আসে কিন্তু  হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক (তদন্ত) আবু সাঈদ গতকাল রাতে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে
শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...