
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করে ৬ বিজিবি। বিজিবি জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত পথে ভারতীয় রুপা চোরাচালান হবে।
তার নির্দেশনায় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে জগন্নাথপুর বিওপি কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে বয়রা মাঠ এলাকায় এ্যাম্বুশ করা হয়। সকাল প্রায় ৯টার দিকে টহল দল এক ব্যক্তিকে গামছা হাতে সীমান্তের ভেতরে প্রবেশ করতে দেখে।
বিজিবি উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি গামছাটি ফেলে পালিয়ে যায়। পরে গামছাটি উদ্ধার করে তল্লাশি চালালে স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে রুপা পাওয়া যায়। জব্দকৃত রুপার পরিমাণ দাঁড়ায় ১ কেজি ৬৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৩ হাজার ১৫০ টাকা।
ঘটনার বিষয়ে জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার মো. আব্দুর সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
জেআরটি
- ১নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৪সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৬এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৭লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৮ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে এক লাখ স্বেচ্ছাসেবক
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৬সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৭মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৮চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৯চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ১০হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে





পাঠকের মতামত