
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পশুহাট এলাকায় মালবাহী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশুহাট এলাকার সিগন্যাল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে পশুহাট এলাকা ও আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন এবং রাতে কখনো পশুহাটে, আবার কখনো রেলস্টেশনে ঘুমাতেন। স্থানীয় লোকজন যে যা খাবার দিতেন, তাই খেয়ে জীবনযাপন করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় ওই ব্যক্তি রেললাইনের পাশে অবস্থান করছিলেন। এ সময় একটি মালবাহী ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। রেলওয়ে পুলিশের এসআই জগদ্বীশ কুমার জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
টিআর
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৭সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৮আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৯কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত