
চ্যাটজিটিপি নিঃসন্দেহে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে সারা বিশ্বে শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এটি ব্যবহার করছে। কিন্তু কে ভেবেছিল বিশ্বের অন্যতম ধনী এআই চ্যাটবটের ভক্ত হবেন?
ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত গোয়েঙ্কারের সঙ্গে আলাপচারিতায় বিল গেটস জানান, তিনি সম্প্রতি হিন্দি লেখার জন্য চ্যাটজিপিটির একটি নতুন সংস্করণ ব্যবহার করেছেন।
তিনি বলেন, আমি গত রাতে চ্যাটজিপিটির নতুন সংস্করণটি ব্যবহার করছিলাম এবং এটিকে হিন্দিতে লিখার নির্দেশ দেই। যদিও আমি বুঝতে পারছিলাম না এটি কী লিখছে, তবে যখনই আমার বন্ধুরা আসে তখনই আমি এটি নিয়ে খেলি।
বিল গেটস এবং স্টিভ জবস এই শতাব্দীর সবচেয়ে বিশিষ্ট দুই টেক জায়ান্ট এবং তারা একে অপরকে দীর্ঘদিন ধরে চেনেন। তাদের মধ্যে এক সময় তীব্র প্রতিদ্বন্দ্বিতাও ছিল, যা শেষ পর্যন্ত বন্ধুত্বে পরিণত হয়। গেটস জবসের কাছ থেকে কী শিখেছেন জানতে চাইলে তিনি বলেন, তিনি তার ডিজাইন এবং মার্কেটিং থেকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন।
গেটস আরো বলেন, তিনি মানুষকে অতিরিক্ত কাজ করাতেন এবং তিনি কখনোই পারফেক্ট ছিলেন না। তবে স্টিভ অনেক আলাদা ছিলেন, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।
উদ্ভাবনের জন্য কোন কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ভালো রাশিয়া নাকি চীন, এমন প্রশ্নের জবাবে গেটস বলেন, চীনে উদ্ভাবনের মাত্রা বেশ তাৎপর্যপূর্ণ। তবে মার্কিন স্তরের নয়। রাশিয়ানরা গণিতে খুব ভালো, কিন্তু এর বাইরে তারা কীভাবে জিনিসগুলো স্কেল করতে হয় তা কখনোই শিখতে পারেনি।
তিনি বলেন, ৫০ বছর আগে তারা খুব ভালো ছিল, তবুও তারা চিকিৎসা উদ্ভাবন থেকে পুরোপুরি বেরিয়ে যায়। আমি সেখানকার তরুণ প্রজন্মের জন্য দুঃখিত, যারা এখন স্বাস্থ্য এবং আইটির অগ্রগতিতে অবদান রাখতে চায়। এগুলো মোটামোটি এখন সেখানে বন্ধ হয়ে যাচ্ছে, তাই তাদের মধ্যে কেউ কেউ এখন দেশ ছেড়ে চলে যাচ্ছে।
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত