প্রকাশিত: জুলাই ৮, ২০২৪ ১০:১০ পিএম , আপডেট: জুলাই ৮, ২০২৪ ১০:১০ পিএম

বর্তমান সময়ে কমবেশি সকলেই হোয়াটসঅ্যাপে নিয়মিত বার্তা ও ছবি আদান-প্রদান করেন। দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন অনেকেই। সেই কারণে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের চেষ্টা থাকে ব্যবহারকীদের জন্য আরও আকর্ষনীয় ফিচার নিয়ে আসার। সম্প্রতি এআই চ্যাটবট ফিচার এনেছে সংস্থাটি। তবে এতদিন পর্যন্ত এই ফিচারে কেবল প্রশ্নই করা যেত। ছবি বা কিছু পাঠানো যেত না। এবার এই এআই অ্যাসিস্ট্যান্সে নয়া ফিচার যুক্ত হতে চলেছে।

এ সুবিধা চালু হলে মেটার এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি ইডিট করে অন্যদের পাঠানো যাবে। শুধু তাই নয়, অন্য কেউ ছবি পাঠালে তাকে স্বয়ংক্রিয়ভাবে বার্তাও পাঠাবে চ্যাটবটটি। হোয়াটসঅ্যাপ নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করতে মেটা এআই চ্যাটবটের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ছবি সম্পাদনার সুযোগ চালু করছে হোয়াটসঅ্যাপ। এ জন্য হোয়াটসঅ্যাপের ‘২.২৪.১৪.২০’ বেটা সংস্করণে নতুন সুবিধার কার্যকারিতা পরখ করা হচ্ছে। এ সুবিধা চালু হলে ছবি পরিবর্তনের নির্দেশনা দিলেই সে অনুযায়ী ছবি সম্পাদনা করে দেবে মেটা এআই।

গত এপ্রিল মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের সার্চ বারে নিজেদের তৈরি মেটা এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দেয় মেটা। তবে মেটার তৈরি চ্যাটবটটি এখনো সব দেশের জন্য উন্মুক্ত করা হয়নি। লার্জ ল্যাংগুয়েজ মডেল এললামা থ্রিভিত্তিক চ্যাটবটটি কাজে লাগিয়ে অনলাইন থেকে দ্রুত বিভিন্ন তথ্য খুঁজে পাওয়া যায়।

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, মেটা এআই চ্যাটবট বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য খুঁজে দিতে পারে। এতে মানুষের সঙ্গে কথোপকথনের আদলেই চ্যাটবটটির সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

এএন

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...