জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ৯, ২০২৬ ৩:৫৩ পিএম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী বীথিকা বিনতে হোসেনকে লক্ষ্মীপুর ও সাতক্ষীরা জেলার পাশাপাশি খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্বও প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন দায়িত্বের ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি জেলার সাংগঠনিক কর্মকাণ্ডে সমন্বয়কের ভূমিকা পালন করবেন বীথিকা বিনতে হোসেন।

দলের নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতার কারণেই তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন দায়িত্বের আওতায় তিনি সংশ্লিষ্ট জেলার নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ বিষয়ে বীথিকা বিনতে হোসেন বলেন, “দলের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নতুন দায়িত্ব পালন করার চেষ্টা করব। সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, বীথিকা বিনতে হোসেনের নেতৃত্ব ও সমন্বয়ের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...