
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতাকে না পেয়ে তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আটিগ্রাম এলাকা থেকে আবু রায়হান (১৮) নামের ওই এইচএসসি পরীক্ষার্থীকে বাসা থেকে আটক করে থানায় নিয়ে যায়। আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে থাকা রায়হানের পরবর্তী পরীক্ষা দেওয়া নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা।
আটক আবু রায়হান ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি এবার ঢাকার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তার বড় ভাই এ কে হীরা সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি।
রায়হানের আরেক ভাই গোলাম রহমান সাগর বলেন, পুলিশ সেদিন রাত ৩টার দিকে আমাদের বাড়িতে হানা দেয়। সেদিন আমার আরেক ভাই ছাত্রদল নেতা হীরা বাড়িতে ছিলেন না। তার রুমেই ঘুমাচ্ছিল রায়হান। পুলিশ রায়হানকে আটক করে থানায় নিতে চাইলে আমার মা পুলিশকে বলেছে, রায়হান এইচএসসি পরীক্ষার্থী। ও কোনো রাজনীতির সঙ্গে জড়িত না, কিন্তু সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা রায়হানকে জোর করে থানায় নিয়ে যায়। আমিও মাকে নিয়ে ভোরে থানায় যাই, সাথে রায়হানের পরীক্ষার প্রবেশপত্রও নিয়ে যাই। কিন্তু আমাদেরকে কোনোভাবেই থানায় ঢুকতে দেওয়া হয়নি। পরে জানতে পেরেছি, রায়হানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জেলখানায় বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ বন্ধ থাকায় এখন পর্যন্ত আমার ভাইটাকে দেখতে পারিনি। ওদিকে আমার বড়ভাই হীরাকে পুলিশ গ্রেপ্তার করেছে এর দুইদিন পরে। দেড় বছর আগে আমার বাবা মারা গেছেন। এত সব শোকে আমার মা এখন পাগল প্রায়। আগামীকাল রায়হানের জামিনের শুনানি। শীঘ্রই জামিন না পেলে তো রায়হান পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, নিরীহ কোনো ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে না। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আটক বা গ্রেপ্তার করা হচ্ছে।
এসকে
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত