
জামালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে পৌর ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।
আহতরা হলেন- পৌর ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক নিরব , সদস্য আদর ও পৌর ছাত্রলীগের কর্মী রবি বালা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সদস্য তানজিদ ইসলামের সঙ্গে পদ-পদবি নিয়ে পৌর ছাত্রলীগের নেতাদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে তানজিদের নেতৃত্বে ছাত্র সমাবেশে হামলা করে একদল যুবক। এ সময় ছুরিকাঘাতে ছাত্রলীগের তিনজন আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ নেতা তানজিদ ইসলামকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জামালপুর পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্র সমাবেশের প্রধান অতিথি খাবিরুল ইসলাম খান বাবু যখন বক্তব্য দেন, তখন স্থানীয় বিএনপির প্রেতাত্মা মোয়াজ্জেম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ছাত্রলীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায়। তারা ছাত্রলীগের তিনজনকে গুরুতর আহত করে। সেখানে পৌর ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক নিরব গুরুতর আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে লড়ছে।
তানজিদ ইসলামের মামা ও পৌর আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, আমার ভাগ্নে জেলা ছাত্রলীগের সদস্য। জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে ফোন করে। ফোন করার কারণে সে সেখানে যায়। যাওয়ার পর এলিটের (পৌর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট) নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ নেতা ওর (তানজিদ ইসলাম) ওপর আক্রমণ করে। জেলা ছাত্রলীগের সদস্য তানজিদের ওপর তারা পরিকল্পিতভাবে হামলা করেছে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির বলেন, এ ঘটনায় তানজিদ নামে একজনকে আটক করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এএন
- ১রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৩ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৪এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৫সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৬বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৭আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৮পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত