
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ছারছীনার পীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমীর।
জানা যায়, গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান নেছারাবাদ উপজেলায় সফরে আসেন। এসময় ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেবদের মাজার শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে দরবার শরীফে প্রবেশ করেন। জিয়ারাতের পর তিনি ও তার সফরসঙ্গীরা ছারছীনায় জোহর নামাজ আদায় করেন এবং বর্তমান গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি মরহুম পীর বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুতবুল আলম শাহ্ধসঢ়; সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর বিভিন্ন অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মির্জা মোঃ শোয়াইবুর রহমান বেগ, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের সফরসঙ্গী বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম জি
- ১ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহার
- ২রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৩কোনো ধানাই-পানাই মানবো না, গণভোটের রায় বাস্তবায়ন করতেই হবে
- ৪আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ৫শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৬নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৭বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৮সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৯বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ১০হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ৯দেশে নতুন বিনিয়োগের ৯২ শতাংশই চীনের: বিডা
- ১০মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ





পাঠকের মতামত