
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পদোন্নতি দিতে যাচ্ছে সরকার। ব্যাংকিং খাতকে আরও গতিশীল করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ২১ জন ডিএমডির ভার্চুয়াল সাক্ষাৎকার নিয়েছেন। এ সময় অর্থমন্ত্রীকে সহযোগিতা করেন সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল হক।
যে ছয় ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি পেতে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন, সেগুলো হলো—বাংলাদেশ কৃষি ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন।
সাক্ষাৎকার দিয়েছেন জনতা ব্যাংকের মো. ইসমাইল হোসেন, রূপালী ব্যাংকের মো. জাহাঙ্গীর আলম, প্রবাসীকল্যাণ ব্যাংকের মো. এবনুজ জাহান, জনতা ব্যাংকের মো. জিকরুল হক, সোনালী ব্যাংকের মো. আফজাল করিম, অগ্রণী ব্যাংকের মো. আনিসুর রহমান, সোনালী ব্যাংকের মো. জাহিদুল হক, অগ্রণী ব্যাংকের মো. রফিকুল ইসলাম, জনতা ব্যাংকের মো. জসীম উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শিরীন আখতার, সোনালী ব্যাংকের মো. আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মোহাম্মদ ইদ্রিস, জনতা ব্যাংকের মো. আব্দুল জব্বার, বিডিবিএলের মো. কামাল হোসেন গাজী, রূপালী ব্যাংকের খন্দকার আতাউর রহমান, অগ্রণী ব্যাংকের মো. ওয়ালি উল্লাহ, সোনালী ব্যাংকের মো. মুরশেদুল কবীর, রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর, জনতা ব্যাংকের মো. আমিরুল হাসান, বিডিবিএলের মো. রিফাত হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের শেখ মো. জামিনুর রহমান।
ছয় থেকে আট মাস ধরে ব্যবস্থাপনা পরিচালকের পদ খালি থাকায় এখন এসব ব্যাংক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দিয়ে পরিচালিত হচ্ছে। এতে নানা ধরনের সমস্যা হচ্ছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘করোনা মহামারির কারণে এসব প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি বিলম্বিত হয়েছে। খুব শিগগির সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ছয় এমডি নিয়োগ দেওয়া হবে।’
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত