প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২১ ৯:৫১ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ  লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

ডিএসই সূত্রে এ তথ্য জানো গেছে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০২০ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৪৫ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৮ জুলাই অনুষ্ঠিত ...

মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেরিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হবে। ...