
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লুনা শামসুদ্দোহা রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংকের প্রথম নারী চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দোহাটেক নিউ মিডিয়া নামের একটি সফটওয়্যার ফার্মের চেয়ারম্যানও ছিলেন।
২০১৬ সালের জুন থেকে লুনা শামসুদ্দোহা জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রায়ত্ত আরেক ব্যাংক অগ্রণী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে প্রযুক্তি খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া ও নারীর ক্ষমতায়নে গ্লোবাল উইমেন ইনভেন্টরস অ্যান্ড ইনোভেটরস নেটওয়ার্ক সম্মাননা লাভ করেন লুনা। বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) বা প্রযুক্তিতে বাংলাদেশি নারী’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড-২০১৭ পেয়েছেন।
একজন নারী উদ্যোক্তা হিসেবে স্থানীয় সফটওয়্যার শিল্পে নিজের কাজের স্বীকৃতি হিসেবে তিনি অনন্যা টপ টেন অ্যাওয়ার্ড সম্মাননাও লাভ করেছেন।
- ১ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ২রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৩অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে: এমপি মুফতি আমির হামজা
- ৪জকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের উপর সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের হামলা
- ৫সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৬দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১ দলের
- ৯ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ১০জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৪যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৫চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৬সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ৭২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৮কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৯ইউসিবি স্টক ব্রোকারেজে ইউরোমানি অ্যাওয়ার্ড প্রাপ্তি
- ১০চাঁদপুরে ৬৪২ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য





পাঠকের মতামত