ডেস্ক নিউজ
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬ ১০:৩৭ এএম

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দীর্ঘ শোকানুষ্ঠান শেষে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর শুক্রবার ভোরে তাকে সমাহিত করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রায় ৩৭ বছর ইরান শাসন করা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ শুরুর প্রথম দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন। কয়েকদিনব্যাপী জনসাধারণের শোক পালনের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাশহাদে তার দাফন সম্পন্ন হয়।

খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্রখামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র

ইরানের ইতিহাসে মাশহাদে সমাহিত হওয়া আয়াতুল্লাহ আলী খামেনি দ্বিতীয় শাসক। এর আগে ১৭৪৭ সালে প্রায় ১১ বছর ক্ষমতায় থাকার পর হত্যাকাণ্ডের শিকার হওয়া নাদের শাহকে একই শহরে সমাহিত করা হয়েছিল।

খামেনির শেষ বিদায়ের শোভাযাত্রা শুরু হয় শনিবার। এ উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে সড়ক, আকাশসীমা এবং স্বাভাবিক জনজীবনে বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ। কয়েক দশক ধরে দেশ পরিচালনা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মুখোমুখি অবস্থানের জন্য পরিচিত এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ তার বিদায় শোভাযাত্রায় অংশ নেন।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ট্রাম্পের স্বাক্ষর ‘মূল্যহীন’, জবরদস্তিই মার্কিন পররাষ্ট্রনীতি: মোজতবা খামেনি

যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের পরও ইরানের ওপর অব্যহত মার্কিন হামলার কড়া সমালোচনা করে দেশটির ...

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জর্ডানের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ...

৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনটি প্রতিবেশী গুয়াতেমালা ও ...

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ...