
সশরীরে ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে চলবে এসব বাস। পূর্বে নির্ধারিত পাঁচ দিনের পরিবর্তে এবার শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবে।
বুধবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়। এর আগে এ ব্যাপারে উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিও মঙ্গলবার রাতে প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর ২০২১ হতে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগে সশরীরে পরীক্ষা গ্রহণ করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগ হতে প্রাপ্ত বিভিন্ন সেমিস্টার পরীক্ষার জন্য প্রণীত রুটিন অনুযায়ী অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ৭ অক্টোবর, ২০২১ খ্রি: (বৃহস্পতিবার) থেকে সপ্তাহে ৬ (ছয়) দিন (শনিবার হতে বৃহস্পতিবার) দৈনিক চলমান যানবাহনগুলো পূর্বের কর্মদিবসের ন্যায় যথারীতি একই সময়ে যাত্রা শুরুর স্থান থেকে সকাল ৮.০০ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছানোর নিমিত্তে ছেড়ে আসবে এবং ক্যাম্পাস থেকে স্ব-স্ব রুটে বিকাল ৪:০০ টায় ছেড়ে যাবে। তবে শুক্রবার বিশ্ববিদ্যায়ের পরিবহন সেবা বন্ধ থাকবে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আব্দুল্লাহ্-আল্-মাসুদ বলেন, বাস যেভাবে আগে চলতো সেভাবেই চলবে। কিন্তু শুধু চলবে পরীক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের জন্য নয়। মানে শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষার্থী তাদের জন্য বাস চলবে। কারণ বাসের সংখ্যা প্রতি রুটে একটু কম থাকবে এবং শুধু পরীক্ষার্থীরা আসবে। তাদের অগ্রাধিকার থাকবে। প্রতিটা রুটের বাস কয়টার সময় গন্তব্য থেকে ছাড়বে, কখন রওনা দিলে সঠিক সময়ে আসতে পারবে, এগুলো ছাত্ররা নিজ গুণে ব্যবস্থা করবে। আর ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডি অন্যদের অযথা থাকতে দিবে না। ছাত্রছাত্রী আসবে পূর্বে যত জন আসতো তার পাঁচ ভাগের এক ভাগ, সেই হিসেবেই বাস রুটগুলোতে চলবে। একটু বেশিই রাখা হয়েছে, কম নয়। বিআরটিসির সব বাসও লাগবে না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে পরীক্ষার্থীরা ক্যাম্পাসে আসবে। যেখানে একটি দুতলা ও একটি এক তলা বাস যেতো সেখানে শুধু একটি একতলা বাস যাবে। পরিবহন অফিসের কর্মকর্তারা হিসেব করে এভাবে ব্যবস্থা করেছে।
স্বাস্থ্যবিধির বিষয়ে তিনি বলেন, আমাদের হিসেব অনুযায়ী দূরত্ব থাকবে। আর সবাই মুখে মাস্ক পড়ে আসবে অবশ্যই। নিজেদের স্বাস্থ্যবিধি নিজেদেরই খেয়াল রাখতে হবে।
পরীক্ষা দুই শিফটে হওয়ায় বাস দুই শিফটে চলবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাস একবার করেই যাওয়া-আসা করবে। সকালে আসবে একবার, যাবে একবার। দুইবার বাস চালানো সম্ভব না।’
এর আগে ১১ আগস্ট থেকে সরকার ঘোষিত বিধিনিষেধ ও লকডাউন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য পুনরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু হয়।
এদিকে বাস রুটে চলাচলের পূর্বে ধোয়ামোছার কাজ সেরে নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। বাসের জনবল ও গাড়ির সচলতা ইত্যাদি বিষয়েও তদারকি শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তারা। শেষ সময়ে তাই ব্যস্ত সময় পার করছেন বাস চালক ও সহকারীরা।
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৭ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট





পাঠকের মতামত