
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে “বঙ্গবন্ধু ও গণমাধ্যম” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়। রোববার (৩ অক্টোবর) রাতে এই ওয়েবিনারটি অনলাইন প্লাটফর্ম জুমে অনুষ্ঠিত হয়েছে।
ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ, নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম সজল, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রধান বক্তা বক্তব্যে অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকতার সাথে ওৎপ্রোতভাবে যুক্ত ছিলেন। তিনি সবসময় সাংবাদিকদের পাশে রেখে কাজ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা বলিষ্ঠতা এবং দৃঢ়তা ধরে রাখবেন। আপনাদের হাত ধরে অনুসন্ধানী সাংবাদিকতা আরেও বাড়বে।’
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুলাহ বলেন, বঙ্গবন্ধুর সাথে সাংবাদিকদের সুসম্পর্ক ছিল। তিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নিতে আশপাশের সাংবাদিকদের পরামর্শ নিতেন। বিশেষ করে তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও এবিএম মূসা প্রমুখ। জবি প্রেসক্লাব ইউনিভার্সিটির সুনাম বজায় রাখবে এবং প্রগতিশীল সাংবাদিকতার চর্চা করবে এই আশা করি।
নগদের হেড অব পাবলিক কমিউনিকেশন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস (ডিএফএস) বিপ্লবকে নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে, নগদ বাংলাদেশ ডাক বিভাগের এমন একটি উদ্যোগ, যা মানুষের প্রতিদিনের আর্থিক লেনদেনকে সহজ করে তুলেছে। নগদ সবসময়ই এমন সৃজনশীল উদ্যোগ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বিষয়ে সবসময়ই সবার পাশে আছে। আগামী দিনে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব” সাথে নগদ সুসম্পর্ক বজায় থাকবে।
জবি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে সাংবাদিকতার রাস্তাকে সুগম করেছিলেন বঙ্গবন্ধু। সাংবাদিকদের মাধ্যমেই তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষের খোঁজ খবর রাখতেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে প্রচুর ভুইফোঁর পত্রিকা প্রকাশিত হতে থাকে, যাদের অধিকাংশের উদ্দেশ্য ছিলো বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলা। বঙ্গবন্ধু যখন এটা আঁচ করতে পারেন তখন ঐ পত্রিকাগুলো বন্ধ করে দেন। এই মহৎ কাজটিকে নিয়েও বর্তমানে কুচক্রী মহল মিথ্যাচার করে বেড়ায়।
ওয়েবিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেকের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য নোমান আল আব্দুলাহ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জগেশ রায়।
ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও বিডিনিউজটুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার কাজী মোবারক হোসেন, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল কাদের প্রমুখ।
- ১আ.লীগই ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী
- ২শিক্ষামন্ত্রীর পদত্যাগ প্রথম উইকেট মাত্র, আন্দোলন চলবে: সিজেপি
- ৩নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী
- ৪বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
- ৫সশস্ত্র বাহিনীকে দলীয় ‘হাতিয়ার’ হতে দেওয়া হবে না: প্রতিরক্ষা উপদেষ্টা
- ৬বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে : ভূমিমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮মাদক ও কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে : পরিবেশমন্ত্রী
- ৯মাদারীপুরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন
- ১০বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৫সংবিধান রক্ষা করেছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, এসব আমারই কৃতিত্ব
- ৬কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৭আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৮ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৯শেরপুর সীমান্তে ভারতীয় মদসহ ২ চোরাকারবারি আটক
- ১০উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টিএসি অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ





পাঠকের মতামত