
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন (রিমি) বলেছেন, স্বাধীনতার পর যখন বঙ্গবন্ধু দেশ পরিচালনার কাজ শুরু করেন, তখন মুক্তিযুদ্ধে জয়ী নারীদের সমাজ গ্রহণ না করলেও রাষ্ট্র তাদের গ্রহণ করে। বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা নাম দেন। ঠিক একই রকম আজকের সমাজে মেয়েরা যখন সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে, তখন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের জয়িতা বলে সম্মান দিলেন। জয়িতা আজ সমাজে যে আলোড়ন সৃষ্টি করেছে, তা সমাজের নারীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে।
রোববার (২৮ জানুয়ারি) খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমতার দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন। নারীর জন্য যেন সমানাধিকারের জায়গাটা প্রশস্ত হয় আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে।
খুলনা বিভাগের সম্মাননা প্রাপ্ত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বাগেরহাট জেলার সুমা মন্ডল, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ঝিনাইদহ জেলার মোছা: জেসমিন নাহার কামনা, সফল জননী নারী কুষ্টিয়া জেলার চন্দনা রানী কুন্ডু। এছাড়া নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সাতক্ষীরা জেলার রেহেনা পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা জেলার পাখি দত্ত হিজড়া।
খুলনা বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান।
আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক জাকিয়া আফরোজ, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার।
বিশেষ অতিথির বক্তৃতায় সচিব নাজমা মোবারেক বলেন, আজকের জয়িতারা ইউনিয়ন পর্যায় থেকে বিভাগ পর্যন্ত এসেছে। যারা দেশে সকল নারীদের উতসাহ দাতা ও সমাজের জন্য অনুকরণীয়।
অনুভূতি ব্যক্ত করেন সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় খুলনা জেলার পাখি দত্ত হিজড়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, খুলনা বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এম জি
- ১ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ২স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৩ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ৯সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ১২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৬চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৯মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ১০ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত





পাঠকের মতামত