প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১ ৫:৪৯ পিএম , আপডেট: নভেম্বর ২৫, ২০২১ ৫:৫০ পিএম

ব্যক্তিশ্রেণীর করদাতারা ২০২১-২২ করবর্ষের আয়কর রিটার্ন ৩০ নভেম্বর পর্যন্ত বিনা মাশুলে জমা দিতে পারবেন। ৩০শে নভেম্বরের পর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে আয়করের সঙ্গে গুনতে হবে বাড়তি জরিমানা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মিত প্রক্রিয়ায় আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ছে না। অথ্যৎ ৩০শে নভেম্বর শেষ হচ্ছে ব্যাক্তিকরদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সরকার নির্ধারিত সময়। এরপর কেউ আয়কর রিটার্ন জমা দিতে চাইলে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তা জমা দিবেন।

প্রসঙ্গত, কোন ব্যাক্তি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে আয়কর আইন অনুযায়ী এক হাজার টাকা অথবা আগের বছরের প্রদেয় করের ১০ শতাংশ জরিমানা করার কথা বলা হয়েছে।

এ দুটির মধ্যে হিসাব কষে যেটির পরিমাণ বেশি হবে জরিমানা করার ক্ষেত্রে সেটিকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া রিটার্ন দাখিলে যতদিন বিলম্ব হয় দিন হিসাবে ৫০ টাকা করে জরিমানা করার বিধান রয়েছে।

বর্তমানে দেশে প্রায় ৬৮ লাখ কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা আছেন।এদের মধ্যে বছর শেষে ২৫ লাখের মতো করদাতা রিটার্ন জমা দেন বলে এনবিআর সূত্র জানায়।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...