প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩ ১:১৯ পিএম

ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি ও জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর জেলা জাকের পার্টির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন।

জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফ্রন্ট এর যুগ্ম সম্পাদক মাকসুদুর রহমান ফরিদপুর জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক এম এ কুদ্দুস,সালথা উপজেলা সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন বাচ্চু,চরভদ্রাসন উপজেলা সভাপতি রাজা হোসেন খান,লায়ন্স ক্লাব ফরিদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি মহসিন শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা মশিউর রহমান জাদু মিয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অবিলম্বে প্রকৃত অপরাধীদের খুজে বের করে শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন আগত নেতৃবৃন্দ।

বিগত ২৫ জুলাই ২০২৩ তারিখে ফরিদপুর সদরস্থ কমলাপুর তেতুলতলা সাকিনস্থ জনৈক সালাউদ্দিন জঙ্গি এর বসত বাড়ির সামনে বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হন জনাব মশিউর রহমান জাদু মিয়া।পরে তাকে গুরুত্বর আহতবস্থায় জাতীয় পঙ্গু হাসপাতাল ভর্তি করা হয়। সে তরুন সমাজসেবক ও রাজনীতিবীদ হিসেবে ফরিদপুরে ব্যাপক পরিচিত ।

শেয়ার

পাঠকের মতামত

বিএসটিআইর মোবাইল কোর্ট: চাঁদপুরে তিন বেকারি মালিকের অর্থদণ্ড

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের মানচিহ্ন ...

হাসনাত আব্দুল্লাহ সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে

বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ...

নামজারিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হলে শাস্তি: আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নামজারি ও ভূমিসংক্রান্ত সেবায় সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত ...

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের ...

যানজট নিরসনে নবীনগর বাজারে উচ্ছেদ অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদর বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক ...

মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ

‎মাদকবিরোধী সচেতনতামুলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ...