প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩ ৪:১২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে বলতে চাচ্ছি যে, আমরা নির্বাচনে যাচ্ছি।

তিনি বলেন, এবার আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ২৮৩ আসনে নির্বাচন (জোটগতভাবে নয়) করবেন তারা।

এর আগে দুপুরে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমরা ৭ জানুয়ারি নির্বাচন করতে এসেছি, পরিবেশ পরিস্থিতির জন্য অপেক্ষা করছি না। নির্বাচনের জন্য আজ এবং আগামীকাল গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজ প্রত্যাহারের শেষ দিন এবং আগামীকাল প্রতীক বরাদ্দ। নির্বাচন কীভাবে করব বা করব না বিষয়টি পরিষ্কার হওয়া দরকার। আমরা আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে বসেছি আলোচনা হচ্ছে, নির্বাচনের বিষয়ে বিকালে সিদ্ধান্ত জানানো হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

ইসিতে বিএনপির বার্ষিক হিসাব জমা, এক বছরে উদ্বৃত্ত প্রায় ৭ কোটি টাকা

নির্বাচন কমিশনে (ইসি) ২০২৫ পঞ্জিকা বছরের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ...

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন

বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, ...

আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই : নাহিদ ইসলাম

সংবিধান সংশোধন নিয়ে ব্যস্ত থাকলেও দেশের আইনশৃঙ্খলার উন্নতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় ...

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আগামীকাল (সোমবার) ঢাকা ...