জেলা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১৫, ২০২৬ ৩:২৩ পিএম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ফেনীর  সোনাগাজীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন কে নির্বাচিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন।

আবদুল মান্নান উপজেলায় ৩য় বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও ১ম বারের মত মোঃ সালাউদ্দিন শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতার মাধ্যমে এ শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। সম্প্রতি এ তালিকা প্রনয়ণ করা হয়।

এছাড়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এনায়েত উল্যাহ মহিলা কলেজ ও ওসমানিয়া আলিম মাদ্রাসা, ছাড়াইতকান্দি হোসাইনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল মালেক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, সোনাগাজী মোহাম্মদ ছাবের সরকারি পাইলট হাই স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সালাউদ্দিন বলেন, এ স্বীকৃতি তাঁর শিক্ষকতা জীবনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি এই অর্জনের পেছনে প্রতিষ্ঠান প্রধানের দিকনির্দেশনা, সহকর্মীদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা ও ভালোবাসার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।

তৃতীয়বার এই অনন্য অর্জনে আনন্দিত সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান মহান রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেছেন। নিজের অনুভুতি ব্যক্ত করে তিনি বলেন, এই অর্জন আমার একার নয়, এটি আমাদের প্রতিষ্ঠানের সবার। আমি কৃতজ্ঞতা জানাই উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...