
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ৫ জন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরির ব্যবস্থা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করা শিক্ষার্থী। পাঁচটি প্রতিষ্ঠান এই শিক্ষার্থীদের তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে।
বুধবার (২০ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন, জাতীয় শিশু দিবস এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) কমোডিটি মার্কেট চালুর অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী পাঁচজনকে বিএসইসির উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,এমপি। বিশেষ অতিথি ছিলেন সিডিবিএল চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রমুখ।
পাঁচজন শিক্ষার্থী যেসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হন:
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে চাকরি পেয়েছেন মো. জিলানী আহমেদ, থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডে চাকরি পেয়েছে-মো. আব্দুল ওয়াহেদ,ই-জেনারেশন লিমিটেডে আমরিন নাহার রিমি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সাদিয়া আফরিন তৃষা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বিবি কুলসুম লিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, বিএসইসির উদ্যোগে যে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধীকে চাকরি ব্যবস্থা করেছে এরচেয়ে মহতী উদ্যোগ আর হতে পারে না। এজন্য আমি বিএসইসির চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছে। আমরা সবাই মিলে কাজ করলে এই স্মার্ট বাংলাদেশ করা সম্ভব।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সমাজে যারা উপেক্ষিত তাদের জন্য আমরা কিছু করব। ঢাবির ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী মাস্টার ডিগ্রিধারীর চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। প্রত্যেকটা দিবসে যেন শুধু বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ না থাকে তাই আমরা চেষ্টা করে যাচ্ছি।
- ১পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
- ২দরপত্র ছাড়া আরও ১৪ কার্গো এলএনজি কিনছে সরকার
- ৩মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়, চাইলেন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট
- ৪জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ৫জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৬বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৭পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৮শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৯হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ১০বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৩বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ৪স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৭একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৮জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৯মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ১০দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?





পাঠকের মতামত