
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক ও ব্যাক্তি প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক জাতীয় পর্যায়ে অংক দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রিজু দাস, উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সৌভিক দাশ শায়ন এবং বিভাগীয় সাংস্কৃতিক পর্যায়ে ২য় স্থান অধিকারী দিপালী রাণী দাশ। উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপপুর সঃপ্রাঃবিদ্যালয়। শ্রেষ্ঠ এসএমসির সভাপতি উৎফল কুমার দাশ বাহাড়া সঃপ্রাঃবিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিউটন তালুকদার, পোড়ারপাড় সাঃ প্রাঃ বিদ্যালয়। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হেনা রাণী দাস, শাশখাই সঃ প্রাঃ বিদ্যালয়। শ্রেষ্ঠ সহঃ শিক্ষক মোস্তাক মিয়া, সুলতানপুর সাঃ প্রাঃ বিদ্যালয় ও শ্রেষ্ঠ সহঃ শিক্ষিকা শিল্পী রাণী সরকার, আনন্দপুর সঃ প্রাঃ বিদ্যালয়।
তাদের মধ্যে শিক্ষার্থীদেরকে ফুলের মালা ও ক্রেষ্ট এবং শিক্ষকেদরকে সার্টিফিকেট ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শাল্লা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা গণমিলনাতয়নে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বলেন, কবি গোলাম মোস্তফা যথার্থ বলেছেন- “পিতা গড়ে শরীর, শিক্ষক গড়েন মন। পিতা বড় না, শিক্ষক বড় বলিবে কোন জন” !
শিক্ষক একজন মননশীল মানুষ গড়ার শিল্পী। আজ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন রিজুর ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী শায়ন এবং বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারী দিপালী রাণী দাশের জন্য আমাদের শাল্লাবাসী গর্বিত। প্রাথমিক স্তর হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। আজকে আমি ইউএনও হয়েছি শিক্ষকেদর সঠিক শিক্ষাদানের মাধ্যমে। শিক্ষকদের মূল্যায়ন সম্পূর্ণ আলাদা। আমার বিশ্বাস শাল্লা শিক্ষার দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাবে। আমি শাল্লা উপজেলার শিক্ষার মানোন্নয়নের জন্য সর্বোচ্চ সহযোগিতা করব।
শাল্লা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের সভাপতিত্বে ও বাহাড়া মধ্য হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা রাণী তালুকদারের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এডভোকেট দিপু রঞ্জন দাস ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাল্লা। সর্দার ফজলুল করিম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শাল্লা উপজেলা। মোঃ আবু রায়হান, শাল্লা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আরও বক্তব্য রাখেন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিগত ১২ সেপ্টেম্বর রিজু দাস, অংক দৌড় প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কাছ থেকে গোল্ড মেডেল গ্রহণ করে। এবং ১১ সেপ্টেম্বর সৌভিক দাশ শায়ন, উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে শুভেচ্ছা মেডেল গ্রহন করে। তারা দুজনেই ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
- ১এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ২সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৩বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৪আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৫পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৬রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
- ১০কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৭ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৮UCB Price Sensitive Information
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক





পাঠকের মতামত