প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২১ ৩:২৫ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:৫৩ পিএম

বর্তমানে জাতীয় সংসদে শিক্ষকদের কোনো প্রতিনিধি নেই। অথচ নির্বাচনের সময় শিক্ষকরাই প্রিসাইডিং অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। তাই জাতীয় সংসদে শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সভায় সংগঠনটির নেতারা এ দাবি জানান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘তোমার জন্য পূর্ণতা পেল স্বাধীনতা’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, ‘শিক্ষকদের সবাই সম্মান করে। এই সরকারের আমলে সাড়ে চার হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি থাকবে না। পর্যায়ক্রমে সরকারি করা হবে।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘কারাগারে থেকেও তার (বঙ্গবন্ধু) নেতৃত্বে, তার নাম নিয়ে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করেছেন। তার আদর্শ সবাইকে ধারণ করতে হবে।’

স্বাশিপ নেতা এস এম একরামুল হক বলেন, ‘প্রতিবার নির্বাচন এলেই শিক্ষকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। অথচ সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই। অবিলম্বে শিক্ষকদের নানান দাবি তুলে ধরতে শিক্ষকদের একটি প্রতিনিধিত্ব জাতীয় সংসদে রাখতে হবে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলম সাজু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এমএইচ

শেয়ার

পাঠকের মতামত

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হোম-টু-হোম হেলথ স্ক্রিনিং’ (ঘরে ...

পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী

দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিই পরিচালনা করবে বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ...

মির্জা ফখরুল স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণতন্ত্র ...

ইসি আনোয়ারুল ইসলাম স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার ...