প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০ ৬:৪৭ এএম

জাপানের উপকূলে আঘাত হেনেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় হেইশেন। এটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। দক্ষিণ কায়সু দ্বীপে আছড়ে পড়েছে হেইশেন। এই ঝড়ের কারণে ইতোমধ্যে ৭০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, এই ঝড়ের কারণে প্রবল গতিতে হাওয়া বইবে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী হেইশেনকে ‘বৃহৎ ঝড়’ এবং ‘ব্যাপক শক্তিশালী’ ক্যাটাগরিতে ফেলা হয়েছে। এর আগে মেসাক নামে আরও একটি ঘূর্ণিঝড় জাপানে তাণ্ডব চালিয়েছে। হাইসেনের কেন্দ্রে অ্যাটমোস্ফেরিক চাপ থাকছে ৯২০ হেক্টোপ্যাস্কাল। এর হাওয়ার শক্তি প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার।

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কায় জাপানের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারখানা, বিদ্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিমান পরিষেবা ও ট্রেন বন্ধ। হেইশেনের হামলায় রেকর্ড পরিমাণ বৃষ্টি এবং উপকূল এলাকায় সামুদ্রিক বন্যার আশঙ্কা প্রবল।

শেয়ার

পাঠকের মতামত

সৌদি আরবের ওপর হুথি গোষ্ঠির সামুদ্রিক নিষেধাজ্ঞা জারি

ইয়েমেনভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথির বিদ্রোহীরা সৌদি আরবের ওপর ‘সামুদ্রিক নিষেধাজ্ঞা’ জারির ঘোষণা দিয়েছে। সোমবার ...

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটেনের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ ...

রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির

দিল্লির যন্তর মন্তর এখন জনসমুদ্র। রূপ নিয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে। অধিকারকর্মী সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা ...