
বাংলাদেশ-জাপানের চলমান বাণিজ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পাদনের জন্য গঠিত জয়েন্ট স্টাডি গ্রুপের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিসহ দুই দেশের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি বলেন, প্রথম বারের মত বৃহৎ কোনো অর্থনীতির দেশের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হতে যাচ্ছে। ২০২৬ সালের আগেই এই চুক্তি হবে। এ চুক্তি হলে জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। ইপিএর আলোকে জাপানি বিনিয়োগকারীদের সমস্যার সমাধান করা হবে। এতে বিদেশি বিনিয়োগ ও শিল্প উৎপাদন ত্বরান্বিত হবে।
এই চুক্তির ফলে উভয় দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে মন্তব্য করেন জাপান রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ গভীর ও প্রসারিত করতেই এ চুক্তি। উল্লেখ্য, গত অর্থবছরে বাংলাদেশ ১ হাজার ৯০১ মিলিয়ন ডলারের পণ্য জাপানে রপ্তানি করে। এর বিপরীতে জাপান থেকে আমদানি করে ২ হাজার ২৯ মিলিয়ন ডলারের পণ্য।
এনজে
- ১মাদারীপুরে শিবচরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ২অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৩এডিপি বাস্তবায়নে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ৪চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- ৫দর পতনের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- ৬উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ
- ৭লেনদেনের শীর্ষে আইটি কনসালটেন্টস
- ৮দেড় দশক ধরে শিকল বন্দী দুই বোনের জীবন
- ৯বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা
- ১০সূচকের পতনে বেড়েছে লেনদেন
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৩সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ৪নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৫প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৬সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৭চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ৮মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৯পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ১০বিমসটেকে ভিসা সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে : মহাসচিব





পাঠকের মতামত