প্রকাশিত: জানুয়ারী ২৪, ২০২৩ ৮:৫১ পিএম

বাংলাদেশ রপ্তানি আয় বাড়াতে এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে তৈরি পোশাকের রপ্তানি বাজার বৈচিত্রকরণের ওপর জোরালোভাবে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি জাপানের মতো নতুন এবং সম্ভাবনাময় বাজারগুলো অন্বেষণ এবং প্রতিটি সুযোগ কাজে লাগাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন সুযোগগুলো খুঁজে বের করা এবং সেগুলো কাজে লাগাতে অ্যাপারেল ডিপ্লোমেসি ও ট্রেড মিশন এর মতো উদ্যোগগুলো গ্রহণ করেছে।

গতকাল মঙ্গলবার ঢাকার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে আরএক্স জাপান লিমিটেড এর ইন্টারন্যাশনাল সেলস অ্যান্ড মার্কেটিং এর প্রধান পরিচালক হালিমে সুজুকি এর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরএক্স জাপানের একটি নেতৃস্থানীয় প্রদর্শনী সংগঠক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএক্স জাপান এর করেনা ওয়াতাবে।

তারা বাংলাদেশ ও জাপানের ব্যবসায়ীদের মধ্যে বিশেষ করে যারা ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত, তাদের মধ্যে বাণিজ্য যোগাযোগ স্থাপনে বিজিএমইএ এবং আরএক্স জাপান সম্ভাব্য কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা দিতে পারে, তা নিয়েও আলোচনা করেন।

তারা একমত প্রকাশ করে বলেন, বাংলাদেশী ব্যবসায়ীরা জাপানে পোশাক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পের সামর্থ্য ও সক্ষমতা তুলে ধরতে সক্ষম হবেন এবং জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বাণিজ্য সম্ভাবনা অন্বেষণ করার সুযোগ পাবেন।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...