প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১ ৮:০১ পিএম

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘সব খাতেই আমাদের প্রবৃদ্ধি ভালো হচ্ছে। রপ্তানি বাড়ছে, আমদানিও বাড়ছে। অর্থনীতি গতিশীল হচ্ছে। কাজেই যেভাবে অর্থনীতি এগোচ্ছে, তাতে আশা করা যাচ্ছে অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে।’

চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৭ দশদিক ২ শতাংশ।

মুস্তফা কামাল বলেন, ‘অর্থনীতি যেভাবে এগোচ্ছে তাতে নির্ধারিত প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আশা করছি।’

শনিবার প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশদিক ৬ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, ‘রেমিটেন্স কিছুটা কম হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। সামনে দুটি ঈদ আছে। তখন আরও বেশি রেমিটেন্স আসবে।’

রেমিটেন্স আসার যে প্রবণতা দেখা যাচ্ছে , এ ধারা অব্যাহত থাকলে বছর শেষে ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘৫০ বছরে আমাদের অনেক অর্জন হয়েছে।’

১০০ বিলিয়ন ডলার জিডিপি অর্জন করতে ৩৮ বছর লেগেছে। বাকি ১২ বছরে ৪১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে।

এই সময়ে সবচেয়ে বেশি এগিয়েছে দেশ। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্বের কাতারে পৌঁছানো। আমরা যেভাবে এগোচ্ছি, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, রোড শো করা হয় বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার জন্য। এর সঙ্গে পুঁজিবাজারের কোনো সম্পর্ক নেই। আমি মনে করি, পুঁজিবাজার সঠিক স্থানেই আছে।

শেয়ার

পাঠকের মতামত

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও ...

বিশ্বব্যাংক এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি ...