
বর্ষাকালে ইলিশের কদর বছরের অন্যান্য সময়ের তুলনায় বেড়ে যায়। এ সময় ইলিশ বেশ সহজলভ্য হয়ে ওঠে। সবার ঘরেই ইলিশের নানা পদ তৈরি হয়।
বৃষ্টির দুপুরে গরম ভাতের সঙ্গে ইলিশের বাহারি পদ খাওয়ার মজাই আলাদা। এবার স্বাদ পাল্টাতে তৈরি করুন ইলিশ মাছের টক। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ
১. ইলিশ মাছ ৪ টুকরা
২. সয়াবিন তেল ৩ টেবিল চামচ
৩. শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ
৪. হলুদ গুঁড়া আধা চা চামচ
৫. জিরার গুঁড়া আধা চা চামচ
৬. তেঁতুলের টক আধা কাপ
৭. আস্ত সরিষা আধা চা চামচ
৮. মৌরি আধা চা চামচ
৯. কাঁচা মরিচ ২টি
১০. শুকনো মরিচ ২টি
১১. চিনি ২ টেবিল চামচ ও
১২. লবণ স্বাদমতো।
পদ্ধতি
ইলিশ মাছ কেটে নিয়ে ভালো করে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মেখে নিন। এরপর হালকা ভেজে তুলে রাখুন।
আগে থেকেই তেঁতুল পানিতে ভিজিয়ে টক তৈরি করে রাখুন। এবার মাছ ভাজা তেলের মধ্যেই শুকনা মরিচ, সরিষা ও মৌরি দিয়ে দিন।
ফোড়ন দেওয়া হলে হলুদ, মরিচ ও জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। তারপর মাছগুরো দিয়ে ভালো করে নেড়ে নিন।
কিছুক্ষণ পর তেঁতুল গোলা, চিনি ও লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিন। তবে নাড়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন মাছ ভেঙে না যায়।
তারপর পানি শুকিয়ে একটু মাখো মাখো হলে নামিয়ে নিন মাছের টক। গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের টকের জুড়ি মেলা ভার।
বিপি/এএস
- ১সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ২জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৩বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৪পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৫অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৬৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৭চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ৮এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৯মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ১০৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৮মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০কুষ্টিয়ার চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদন শিল্পে ৪০০ মানুষের কর্মসংস্থান





পাঠকের মতামত