
জীবিকার প্রয়োজনে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৪ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, দেশ আর মৃত্যু দেখতে চায় না। জীবিকার প্রয়োজনে সব কিছু খুলে দেওয়া হয়েছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন।
তিনি বলেন, জীবন-জীবিকার স্বার্থে, অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়; সে জন্য লকডাউন শিথিল করা হয়েছে। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।
স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি দেশে টিকার কোনও সংকট হবে না জানিয়ে তিনি বলেন, পৃথিবী এখন করোনায় আক্রান্ত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে টিকা কার্যক্রম চলমান রয়েছে। চীন থেকে সাত কোটি টিকা নভেম্বরের মধ্যে পেয়ে যাবো। আরও অন্য জায়গা থেকে টিকা আসছে। এসব টিকা আসতে থাকলে টিকাদান কার্যক্রম বেগবান হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম ইকবাল আর্সলান, মহাসচিব এম এ আজিজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
- ১কুড়িগ্রামে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ২জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রুহুল কবির রিজভী
- ৩বাগেরহাটে যাবজ্জীবন সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্তদের পুনর্বাসন
- ৪পদ-পদবী সংকটে মানবেতর জীবন এমপিওভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের
- ৫জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২.৮৫ বিলিয়ন ডলার
- ৬শিগগিরই ঢাবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বের দৌড়ে কারা এগিয়ে?
- ৭২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৩
- ৮প্রাইজবন্ডের ৬ লাখ টাকা বিজয়ী ০৭৮৬৩৪৫
- ৯প্রধানমন্ত্রীর আলোকচিত্রী পরাগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে পাবনায় মানববন্ধন
- ১০শৈলকুপায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১৭১
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৬নবীনগরে সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় আলোচিত ব্যক্তি গ্রেপ্তার
- ৭জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৮জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৯দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ১০নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন





পাঠকের মতামত