নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫ ৯:০২ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের স্বার্থেই জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে আসা প্রয়োজন। জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা  বলেন, মিডিয়া ইকোসিস্টেমে ইতিবাচক পরিবর্তনের জন্য জুলাই যোদ্ধাদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

মাহফুজ আলম বলেন, ‘এখনো মিডিয়াতে আওয়ামী লীগের লোকেরা বসে আছেন। তাদের হয়তো খালি চোখে দেখা যাচ্ছে না। মিডিয়াতে দ্বিতীয় বা তৃতীয় লেয়ারের সবাই মোটামুটি আওয়ামী লীগের অনুসারী। তারা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

জুলাই যোদ্ধাদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) জুলাই যোদ্ধা ও গণ-অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও ফিল্ম বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আশাপ্রকাশ করে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায় থেকে জুলাই যোদ্ধাদের প্রশিক্ষণ প্রদানের ধারাবাহিকতা বজায় রাখবে। উপদেষ্টা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন সাংবাদিকতা ও ফিল্ম-বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য জুলাই যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য ও গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

জুলাই যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা চেতনা, মননে ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’। কর্মক্ষেত্রে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় আপনাদের সৃজনশীল কাজের চেয়ে যেন বড়ো হয়ে না ওঠে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে। পেশাগত জায়গায় আপনাদের ভূমিকা হবে সত্যের পক্ষে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে।” সেইসঙ্গে কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য উপদেষ্টা জুলাই যোদ্ধাদের প্রতি আহ্বান জানান তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...