
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। তিনি বলেন, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদ সংশোধন করে তা বাস্তবায়ন করবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ব্যর্থ হলে বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার সামনে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে, যা আমরা কোনোভাবেই চাই না।
মতবিনিময় সভা শুরুর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং বারের ভবন ও লাইব্রেরির উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।
মন্ত্রী আরও বলেন, অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। উদাহরণ হিসেবে তিনি জানান, দীর্ঘ দশ বছর পরেও তনু হত্যা মামলার আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কার্যক্রম শুরু করা হয়েছে; যা সরকারের জনকল্যাণমুখী কাজের একটি বড় দৃষ্টান্ত।
মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনায় এবং ২০২৪-এর জুলাইযোদ্ধাদের রক্তের চেতনায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হযরত মোহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপিত হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষিত হবে।’
যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠান পরিচালনা করেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।
এএ
- ১ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তা সংবর্ধিত
- ২মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ
- ৩খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- ৫ইসলামী ব্যাংক মাস্টারকার্ড-এর ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইন
- ৬ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ৭ব্র্যাক ব্যাংকে ইয়াং লিডার্স ব্যাচ ২০২৫-এর গ্র্যাজুয়েশন সম্পন্ন
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৯জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ১০অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরী করছে বিরোধী দল: ডা. জাহেদ
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৩আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৪এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৫বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন
- ৬রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী
- ৭গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ৮ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৯চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ১০কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত