নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬ ৭:২৩ পিএম

দুই দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে কাতার যা‌চ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমান।

সোমবার (১৭ আগস্ট) রা‌তে পররাষ্ট্রমন্ত্রীর দোহার উ‌দ্দে‌শে ঢাকা ত্যাগ করার কথা র‌য়ে‌ছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নি‌য়ে‌ছেন, দোহা সফরকা‌লে পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল–থানির স‌ঙ্গে বৈঠক কর‌বেন। এ সফ‌রে বি‌নি‌য়োগ ও জ্বালা‌নি সহ‌যো‌গিতা বি‌শেষ গুরত্ব পা‌বে। বি‌শেষ ক‌রে কাতার থে‌কে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদা‌নি নি‌য়ে আলোচনা হ‌বে।

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হি‌সে‌বে দোহায় যা‌বেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সফরের আনুষ্ঠা‌নিকতা শে‌ষে আগামী ১৯ অ‌ক্টোবর রা‌তে পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী‌দের নি‌য়ে দোহা থে‌কে ঢাকার উ‌দ্দে‌শে রওনা করার কথা র‌য়ে‌ছে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

তথ্যমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করার ...

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

‘​স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সড়ক ও বাঁধ ভাঙন রোধে পরিবেশবান্ধব বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি সভা অনুষ্ঠিত ...

বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ইউনিভার্সিটি ...

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার (১৭ আগস্ট) ...