
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (বিএমইউ) ডেঙ্গুর পরিবর্তিত পরিস্থিতি, নতুন চ্যালেঞ্জ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সম্ভাব্য ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে ‘ডেঙ্গু ২০২৬: আপডেটস অন ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রোগীদের চিকিৎসাসেবা দিতে বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি যথেষ্ট নয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ব্যাপক সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনগণের মধ্যে প্রতিরোধমূলক আচরণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর ক্ষেত্রে সঠিক সময়ে রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ শনাক্ত করা না হলে রোগীর অবস্থার অবনতি হতে পারে। তাই দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে।
সেমিনারে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগের জটিলতা, দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ রোগী শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণ এবং হাসপাতাল পর্যায়ে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে বিএমইউর ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. এম. রাশেদ উল ইসলাম ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব ডেঙ্গু ইন বাংলাদেশ: সেরোটাইপ ডাইনামিক্স অ্যান্ড ডিজিজ সিভিয়ারিটি’ এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মুর্শেদ ‘আপডেটেড ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ বিষয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।
বিএমইউর ভাইরোলজি বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির সদস্য ও কার্ডিওলজি বিভাগের হার্ট ফেইলিউর ডিভিশনের প্রধান সহযোগী অধ্যাপক ডা. ডিএমএম ফারুক ওসমানী।
এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং চিকিৎসক, স্বাস্থ্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিএইচ
- ১ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ২কাতার সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- ৩বিএমইউতে ডেঙ্গু নিয়ে সেমিনার, সর্বোচ্চ প্রস্তুতির তাগিদ
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৬ডিলারদের অর্থ অনলাইনে আদায়ে সোনালী ব্যাংকের সঙ্গে টিসিবির চুক্তি
- ৭আইডিআরএ’র সদস্য হিসেবে সিরাজুল ইসলামের যোগদান
- ৮প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
- ৯মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে
- ১০এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ১কোটি টাকার সড়কে কাঁদাযুক্ত বালু-নিম্নমানের ইট
- ২কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারের মাঝে অনুদানের চেক
- ৩ব্যাংকনির্ভর অর্থায়ন কাঠামো থেকে পুঁজিবাজারমুখী হতে চায় সরকার
- ৪চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ৫ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৬বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৭চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
- ১০চাঁদপুরে ফার্মেসি থেকে সরকারি সিরিঞ্জ উদ্ধার





পাঠকের মতামত