প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২ ১২:০১ পিএম

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী ও সংগঠক মো. জিয়াউল হক ভূঁইয়া।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে আন্তর্জাতিক এই স্বেচ্ছাসেবী সংগঠনের বাংলাদেশ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদস্যদের ভোটে আগামী এক বছরের জন্য জিয়াউল হক জেসিআই বাংলাদেশের ২০২৩ জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সংগঠনটির ২০২২ জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, ‘জেসিআই মূলত তরুণদের সংগঠন। আগামী বছর জেসিআই বাংলাদেশের উদ্দেশ্য হবে, দেশের প্রত্যেক জেলায় তরুণদের জন্য উন্নয়নমূলক নানা কার্যক্রম ছড়িয়ে দেওয়া। এছাড়া বিগত বছরের ধারাবাহিকতায় উদ্যমী তরুণদের মেধা বিকাশে নতুন নতুন উদ্যোগ হাতে নেওয়া। ’

নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়ে জেসিআই বাংলাদেশের বিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআই বাংলাদেশ হচ্ছে নেতৃত্ব তৈরির পাঠশালা। তারই ধারাবাহিকতায় এই নির্বাচন এবং নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর। আমি জেসিআই বাংলাদেশের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি। ’

জিয়াউল হক ভূঁইয়া তড়িৎকৌশলে ইঞ্জিনিয়ারিং পাস করে কর্ম জীবনে পদার্পণ করেন। একই সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন। তরুণ এই উদ্যোক্তা বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ স্টার্টআপ শপআপ-এর চিফ অব স্টাফের দায়িত্বে রয়েছেন।

এছাড়া তরুণদের উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আইইউটি এলামনাই অ্যাসোসিয়েশন এর বর্তমান সহ-সভাপতি। একই সঙ্গে চাঁদপুর মডেল হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...