
স্টেফানোর সিটসিপাসের সঙ্গে নোভাক জকোভিচের সেমিফাইনাল ম্যাচটি ছিল চার ঘণ্টার বেশি সময়ের। দীর্ঘ পাঁচ সেট শেষে কষ্টার্জিত জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের টিকিট পান নাম্বার ওয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ভক্তরা যাকে ভালোবেসে জোকার নামেই ডাকেন।
অন্যদিকে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে সরাসরি সেটে জেতেন ফ্রেঞ্চ ওপেনের রাজা রাফায়েল নাদাল। শুধু সেমিফাইনাল নয়, আসরের বাকি ম্যাচগুলোতেও কোনো সেট হারেননি নাদাল। যার ফলে ফাইনাল ম্যাচের ফলাফল কী হতে পারে- তা আগে থেকেই বোঝা যাচ্ছিল।
হয়েছে ঠিক তেমনটাই, ফাইনাল ম্যাচেও কোনো সেট না হারার ধারাবাহিকতা বজায় রেখেছেন নাদাল। নোভাক জকোভিচকে ৬-০, ৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে সরাসরি সেটে ফাইনাল ম্যাচ জিতে ফ্রেঞ্চ ওপেনের এবারের আসরের চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকা।
ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসে নাদালের এটি টানা চতুর্থ ও সবমিলিয়ে ১৩তম শিরোপা। এছাড়া এ শিরোপা জয়ের মাধ্যমে গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে রেকর্ড গড়লেন নাদাল। সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সমান সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লামের মালিক এখন তিনি। সামনেই সুযোগ থাকবে ফেদেরারকে ছাড়িয়ে যাওয়ার।
ম্যাচশেষে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে নাদাল বলেন, ‘এখানে (ফ্রেঞ্চ ওপেন) একটি জয়ই আমার কাছে সবকিছু। ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর বেশিরভাগ এখানে কাটিয়েছি আমি। এখানে খেলতে পারাটাই আমার জন্য অনুপ্রেরণার। এই শহর ও এই কোর্টের সঙ্গে আমার যে ভালোবাসার গল্প, তা কখনও ভুলে যাওয়ার নয়।’
- ১বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ২কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৪সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৫সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৬ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৯চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত