
দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মেসির দুর্দান্ত নৈপুন্যে বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন মেসি। এছাড়া আলেসান্দ্রো গোমেজ ও লাউতারো মার্টিনেজ একটি করে গোল করেন।
কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে হবে মেসিদের।
মঙ্গলবার (২৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টায় অ্যারেনা প্যান্টানেল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল। বিরতির পরে বলিভিয়ার জালে আরো একবার বল পাঠায় আরজেন্টিনা। ম্যাচের ৬১ মিনিটে বলিভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন এরিউন সাভেদ্রা।
ম্যাচের শুরু থেকেই দুর্বল বলিভিয়াকে চেপে ধরে শক্তিশালী আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে মেসির পাস থেকে ডি বক্সের সামনে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করে দলকে প্রথম লিড এনে দেন আলেসান্দ্রো গোমেজ।
ম্যাচের ৩১তম মিনিটি পেনাল্টি এরিয়ার ভেতরে আলেসান্দ্রো গোমেজকে বলিভিয়ার দিয়েগো বিজেরানো ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি মেসি। বাঁ পায়ের দুরন্ত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন মেসি। জোড়া গোল করে এখন হ্যাট্রিকের অপেক্ষায় বর্তমান দুনিয়ার অন্যতম সেরা এই ফুটবলার।
এরপর ম্যাচের ৪২ তম মিনিটে সার্জিও আগুয়েরোর কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুরপাল্লার শটে ফের বল বলিভিয়ার জালে পাঠান মেসি। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতি থেকে ফিরেও বলিভিয়ার ওপর চাপ অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৫১ মিনিটে হ্য়াটট্রিক করার সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু, অল্পের জন্য শটটা অফসাইড হয়ে যায়। ৬৫ তম মিনিটে দলে ৪-০ গোলে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ।
৬১ মিনিটে বলিভিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন এরিউন সাভেদ্রা।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত