জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬ ৮:২৩ পিএম , আপডেট: এপ্রিল ২, ২০২৬ ৫:৫৪ পিএম

ঝিনাইদহের শেখপাড়া-শৈলকূপা-লাঙ্গলবাদ ওয়াপদা মোড়  মাগুরা  সড়কে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২ হাজার বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) শৈলকূপা উপজেলার বসন্তপুর এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

সড়ক বিভাগ, ঝিনাইদহের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ।

এছাড়াও উপস্থিত ছিলেন শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে জেলার প্রতিটি সড়কে সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে, যাতে ঝিনাইদহকে একটি পর্যটনসমৃদ্ধ ইকো-জেলায় রূপান্তর করা যায়।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...