জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬ ১২:১০ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বৃহস্পতিবার রাতে নৌকা ভ্রমণ ও মাছ ধরতে গিয়ে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকসহ তিন জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকার বংশাই নদী ও বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন– নৌকা ভ্রমণ যাওয়া শেরপুরের হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুরের সাজ্জাদ (১৮)। এছাড়াও মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তির নাম সুশান্ত রাজবংশী। তিনি মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের নেপাল রাজবংশীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকায় মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ী ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয় জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুই জন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুঁলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভবিষ্যতে স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পানি ...

চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলায় গ্রেপ্তার আসামি কাজী সুমাইয়া হোসেন মিনার ...

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা সুন্দর জাতি গঠনে বড় ...

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...