প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩ ১০:২৮ পিএম

গ্রাহকের টাকা আত্মসাতসহ নানা অনিয়মে বন্ধ হয়ে যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চার ব্রোকারহাউজের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দুর্ভোগ কিছুটা লাঘব হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গ্রাহকদের প্রাপ্য টাকার একাংশ ফেরত দেওয়ার নির্দেশনা জারি করেছে।

আলোচিত ব্রোকারহাউজ চারটি হচ্ছে- ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড, বানকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড ও শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোং লিমিটেড।

গত রোববার (১ অক্টোবর) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে আলোচিত চার ব্রোকারহাউজের গ্রাহকদের প্রাপ্য টাকার একাংশ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড এর ট্রাস্টি কমিটিকে তাদের তহবিল থেকে ২৫ কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের একাউন্টে স্থানান্তর করতে বলা হয়েছে। এই ২৫ কোটি টাকা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করা হবে।

ইতোমধ্যে ব্রোকারহাউজ চারটির যে সব গ্রাহক স্টক এক্সচেঞ্জের কাছে তাদের পাওনার বিবরণ জমা দিয়েছেন, যাচাইবাছাই শেষে তাদের মধ্যে ওই টাকা বিতরণ করা হবে। এর জন্য কাট-অফ তারিখ ধার্য করা হয়েছে ১ অক্টোবর। অর্থাৎ ১ অক্টোবর, ২০২৩ তারিখের মধ্যে যারা ডিএসইর কাছে তাদের পাওনার বিবরণ ও নথিপত্র জমা দিয়েছেন, কেবল তারাই আলোচিত তহবিল থেকে টাকা পাবেন। ইতোমধ্যে ব্রোকারহাউজ চারটির কিছু গ্রাহককে তাদের পাওনা পরিশোধ করা হয়েছে। তারা এর আওতায় আসবেন না।

তবে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে গ্রাহকদের পাওনার একাংশ ফেরত দেওয়া হলেও, তাতে প্রতিষ্ঠান চারটির দায়ের অবসান হবে না।

শেয়ার

পাঠকের মতামত

ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-জুন’২৬) ...

সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দান ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-জুন’২৬) অনিরীক্ষিত ...

ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...