
টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়কে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। এই ঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৭ মে) ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার সরাতৈল টাওয়ার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে দূর্ঘটনার কারণে মহাসড়কে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। ফলে পরিবহনগুলো উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো এলেঙ্গা-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ব্যবহার না করে এলেঙ্গা-ভুঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক সড়ক ব্যবহার করে।
এছাড়া দূর্ঘটনার পরই ক্ষতিগ্রস্থ দুইটি যানবাহন উদ্ধার কার্যক্রম শুরু করে পুলিশ। গাড়ি দুইটি সড়ক থেকে সরানোর পর মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ঢাকাগামী ট্রাকের সাথে উত্তরবঙ্গগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ট্রাকের চালক মারা যান। এছাড়া কাভার্ডভ্যানের চালকসহ আরো দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এআরএস
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৭আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত