
চতুর্থ মেয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল-আসাদ। তিনি ৯৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে গত বুধবারের এ নির্বাচন মোটেও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছে বিরোধী দল ও পশ্চিমা বিশ্ব।
বৃহস্পতিবার সিরিয়ার সংসদীয় প্রধান হাম্মুদা সাব্বাগ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৮ শতাংশ। এতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার মানুষ। এর মধ্যে আসাদ একাই পেয়েছেন ১ কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট।
নির্বাচনে বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বিরোধী নেতা মাহমুদ আহমাদ মারেয়ি এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ সাল্লুম আব্দুল্লাহ। বুধবারের নির্বাচনে মারেয়ি ৪ লাখ ৭০ হাজার ২৭৬টি এবং আব্দুল্লাহ ২ লাখ ১৩ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন বলে জানানো হয়েছে।
তবে জার্মানি, ফ্রান্স, ইতালি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা অভিযোগ করেছেন, আসাদ সরকারের অধীনে এই নির্বাচন একেবারেই স্বচ্ছ ছিল না। তুরস্কও সিরিয়ার এই নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে।
বিতর্কিত এ নির্বাচনে জয়ের মাধ্যমে আরও সাত বছরের জন্য সিরিয়ার ক্ষমতায় থাকছেন বাশার আল-আসাদ। তার বাবা হাফেজ আল আসাদ ৩০ বছর সিরিয়া শাসন করেছেন। তার মৃত্যুর পর ২০০০ সাল থেকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন বাশার।
- ১সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন
- ২অপসাংবাদিকতার দৌরাত্ম্যে বিব্রত প্রকৃত সাংবাদিকরা
- ৩ইবিতে ‘চব্বিশের জুলাই: জন আকাঙ্খা ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ৪এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক ফজলুল হক
- ৫চাঁদপুরে বঞ্চনার ক্ষোভে ফুঁসছেন দৃষ্টি প্রতিবন্ধীরা
- ৬১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা
- ৭সন্দ্বীপ চ্যানেলে ইলিশে সুদিন দেখছেন জেলেরা
- ৮কোলের সন্তানকে বিক্রি করলো মা, উদ্ধার করলো পুলিশ
- ৯সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
- ১০৪ তরুণ-তরুণীর প্রাইভেটকারে ১৬ হাজার ইয়াবা পাচার
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৩পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৫চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত