প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩ ২:৪০ পিএম
ট্রেনে কাটা

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে ডিউটিরত অবস্থায় ট্রেনে কাটা পড়ে রূপচান (৫০) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে। ওই আনসার সদস্য টাঙ্গাইল সদর উপজেলার মগড়া গ্রামের হারু মন্ডলের ছেলে।

এ বিষয়ে তার সহকর্মীরা জানান, সকালে ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন রূপচান। পরে এলাকায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার বাড়িতে খবর দেওয়া হয়। একপর্যায়ে বেলা ১১টার দিকে স্থানীয়রা আনসার সদস্যের লাশ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখেন। রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ

২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। ...

শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ

গাজীপুরের শ্রীপুরে প্রায় দুই যুগের দুর্ভোগ জলাবদ্ধতা নিরসনে স্বপ্রণোদিত হয়ে ড্রেন নির্মাণ করছে স্থানীয় বাসিন্দারা। ...