ঠাকুরগাঁও সদর উপলজেলায় রাইস মিলের বয়লার বিস্ফোরণে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রহমানপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় সাইদুরের রাইস মিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন দাসপাড়া এলাকার সাগরের স্ত্রী দীপ্তি রানী (৪০), তার মেয়ে পূজা (৮) ও উমাকান্তের ছেলে পলক (৯)। এ সময় বাড়ির মালিক সাগর ও নিখিল আহত হন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সাইদুরের রাইস মিলের শ্রমিকরা ধান সিদ্ধ করার জন্য বয়লারের স্টিম তুলেন। এক সময় শ্রমিকরা বয়লার বন্ধ রেখে অন্য কাজে গেলে অতিরিক্ত চাপে বয়লার বিস্ফোরণ হয়। এতে বয়লারের একটি বড় অংশ দীপ্তি রানী, তার মেয়ে পূজা ও পলকের ওপর গিয়ে পড়লে তারা ঘটনাস্থলেই মারা যান।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়ক সংলগ্ন দাসপাড়া এলাকায় স্থানীয় ব্যবসায়ী সাইদুর রহমান রাইস মিল চালু করার পূর্বেও স্থানীয়দের বাধার মুখে পড়েন। এই রাইস মিলটি চালু না করার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এ ঘটনার পর থেকে রাইস মিলের মালিক সাইদুর রহমান ও কাজের শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম কুমার পাঠক বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িতদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে
- ১রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াবাসহ আটক
- ২সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী
- ৩ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৪চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ৫থেমে থাকা বাসের পেছনে ৪ গাড়ির ধাক্কা, নিহত ২
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স
- ৭কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ৯কুড়িগ্রামে বাসে হামলার প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ
- ১০ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ১মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, নিষ্ক্রিয় করেছে পুলিশ
- ২যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ
- ৩শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ
- ৪কয়রায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
- ৫আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ ১৫ জন নিহত
- ৬পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর এআই অ্যাপ ‘ম্যাটেরিও’
- ৭ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনের বাসভবনে নিরাপত্তাব্যবস্থা জোরদার
- ৮ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে : তথ্যমন্ত্রী
- ৯লক্ষ্মীপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার
- ১০রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার





পাঠকের মতামত