
পোশাক খাতে কর্মীদের বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরির জন্য ‘ডব্লিউআইটিএসএ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
রোববার (১৪ নভেম্বর) বিজিএমইএ-এর পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। ২৫তম ডব্লিউসিআইটি (ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি)-এ ‘বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ ব্যবহারের জন্য টেকসই প্রবৃদ্ধি ও চক্রাকার অর্থনীতি বিভাগে এ অ্যাওয়ার্ড পেয়েছে সংগঠনটি।
১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলনে (ডব্লিউসিআইটি ২০২১) এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিজিএমইএ-এর পক্ষে পরিচালক রাজীব চৌধুরী অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন।
ডব্লিউআইটিএসএ এশিয়া প্যাসিফিকের ভাইস চেয়ারম্যান শহীদ-উল-মুনির বিজিএমইএ-কে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় অন্যান্যদের মধ্যে ডব্লিউআইটিএসএ’র চেয়ারম্যান এবং মহাসচিব ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অ্যালায়েন্স (ডব্লিউআইটিএসএ) হলো বিশ্বব্যাপী ডিজিটাল প্রযুক্তি শিল্পের শীর্ষস্থানীয় স্বীকৃত একটি প্ল্যাটফর্ম। এখানে ৮০টিরও বেশি দেশ ও অর্থনীতির সদস্য যুক্ত রয়েছে। এসব দেশ বিশ্বের আইসিটি বাজারের ৯০ শতাংশের বেশি প্রতিনিধিত্ব করে।
ডব্লিউআইটিএসএ অ্যাওয়ার্ডগুলো ২০২১ সালে প্রযুক্তি বিশ্বে গুরুত্বপূর্ণ অবদানগুলোর স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হয়।
বিজিএমইএ ২০১৩ সালে পোশাককর্মীদের জন্য একটি বায়োমেট্রিক ডেটাবেইজ তৈরির উদ্যোগ নেয়। বায়োমেট্রিক আইডেন্টিটি অ্যান্ড ওয়ার্কার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ওয়ার্কার ডাটাবেইস) স্থানীয় ও ক্লাউড সার্ভার ডেটাবেইজে কর্মসংস্থান এবং পরিচয় সম্পর্কিত তথ্যসহ শ্রমিকদের রেকর্ড সংরক্ষণ করে।
বর্তমানে বিজিএমইএ-এর সদস্যভুক্ত ২৫০০ কারখানায় প্রতিদিনই ৪০ লাখেরও অধিক কর্মীর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার হচ্ছে। টাইগার আইটি বাংলাদেশ এবং সিস্টেম ডিজিটাল লিমিটেড এই বিশেষ সফটওয়্যার সিস্টেমটি ডেভেলপ, ইনস্টল, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে।
- ১কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ২কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৩কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৪মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৫মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৬মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৭জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৮দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ৯হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৭চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০ভারত থেকে আসছে ১৯ রেল কোচ





পাঠকের মতামত