
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। ৪ আগস্ট পর্ষদ সভায় সৌর বিদ্যুৎ কেন্দ্র ডায়নামিক সান এনার্জি পাওয়ার লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে কোম্পানিটি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ডায়নামিক সান এনার্জি পাওয়ার লিমিটেডের ৬১ লাখ ৯৯ হাজার ৮৬৭টি শেয়ার কিনবে। যা কোম্পানির মোট শেয়ারের ৪৯ শতাংশ। এর মধ্যে কোম্পানিটির বড় শেয়ারহোল্ডার শাপুরর্জি পালোঞ্জি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল থেকে ৬১ লাখ ৯৯ হাজার ৮৫৯টি এবং আন্য শেয়ারহোল্ডার সুনিল কালগারনি থেকে ৮ টি শেয়ার নিবে। এর আগে গত ১১ এপ্রিল কোম্পানির পর্ষদ সভায় প্রাথমিকভাবে ডায়নামিক সান এনার্জি পাওয়ার লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনার সিদ্ধান্ত নিয়েছিলো প্যারামাউন্টের পর্ষদ সভায়।
কোম্পানি সূত্র মতে, পাবনা সদরের ভবানীপুর ও রতনপুর মৌজায় ডায়নামিক সান এনার্জি পাওয়ার ১০০ মেঘওয়াট সৌর পাওয়ার প্লান্ট করছে। প্লান্টি করার জন্য খরচ হবে প্রায় এক হাজার পাঁচশত কোটি টাকা। এই প্লান্টের মেয়াদ হবে ২০ বছর।
প্যারামাউন্ট বিটেক এনার্জি: সিরজাঞ্জের বাগাবাড়িতে এইচএফও ২০০ মেঘওয়াটের একটি পাওয়ার প্লান্ট রয়েছে। এই কোম্পানির ৪৯ শতাংশ শেয়ারের মালিক প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডে।
ইন্ট্রাকো সোলার: অন্যদিকে প্যারামাউন্ট টেক্সটাইল ইন্ট্রাকো সোলার নামে আরও একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের শেয়ার কিনে নিয়েছে। ইন্ট্রাকো সোলার পাওয়ার কোম্পানি ৩০ মেঘওয়ারর্ট ক্ষমতা সম্পূর্ণ কোম্পানি।
উল্লেখ্য, ইন্ট্রাকো গ্রুপের একটি কোম্পানি ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশন পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। ইন্ট্রাকো সিএনজির সাথে ইন্ট্রাকো রিফোয়েলিংক স্টেশনের মালিকানার কোন সম্পর্ক নেই।
আর্থিক অবস্থা:
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ৬০ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকী শেয়ারের মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬ দশমিক ৪০ শতাংশ শেয়ার।
৩০ জুন, ২০১৯ অর্থ বছেরর আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। নগদ ১৫ শতাংশ শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।
৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২৬ পয়সা।
শাপুরর্জি পালোঞ্জি কী গ্রুপ:
শাপুরর্জি পালোঞ্জি ভারতের অন্যতম একটি বড় ব্যবসায়িক গ্রুপ। ১৮৬৫ সালে থেকে গ্রুপটি সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের এখানে প্রায় ৬০ হাজার লোক বিভিন্ন পর্যায়ে কাজ করছে। ব্যবসার মধ্যে অন্যতম হলো-ইঞ্জিনিয়ারিংও নির্মাণ, অবকাঠামো, রিয়েল এস্টেট, নবায়নযোগ্য বিদ্যুৎ এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১
- ২বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৩রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৪বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৫২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৬ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৮আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৯তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ১০সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৬আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৭অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে





পাঠকের মতামত